চলন্ত এসি বাসে ভয়াবহ আগুন : যাত্রীদের রেখে পালালেন চালক ও সহকারী
কক্সবাজার থেকে ঢাকাগামী ‘আইকন পরিবহন‘-এর একটি চলন্ত শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়কের রামু কলঘর বাজারের এন আলম ফিলিং স্টেশনের সামনে। এ ঘটনায় বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসের যাত্রীদের অভিযোগ, রাতে বাসটির ভেতরে হঠাৎ ধোঁয়া ও পোড়া গন্ধ…

