শুরু হলো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল সিডনির কনস্যুলার ক্যাম্প: সেবা নিলেন ১৮০ প্রবাসী
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের হাতের নাগালে ও দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্রিসবেনে শুরু হয়েছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, সিডনির দু’দিনব্যাপী বিশেষ কনস্যুলার ক্যাম্প। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে অত্যন্ত সুশৃঙ্খল, উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে ক্যাম্পের প্রথম দিনের নানাবিধ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়। বিশেষ এই কনস্যুলার ক্যাম্পের প্রথম দিনেই ব্রিসবেন এবং এর আশপাশের বিভিন্ন শহর…

