প্রধান খবর

চাকরি দিচ্ছে এসিআই, থাকছে না বয়সসীমা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটির করপোরেট সেলস (কনসিউমার ব্র্যান্ড) বিভাগে সিনিয়র/এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদসংক্রান্ত তথ্য:

  • পদের নাম: সিনিয়র/এক্সিকিউটিভ
  • বিভাগ: করপোরেট সেলস (কনসিউমার ব্র্যান্ড)
  • পদসংখ্যা: নির্ধারিত নয়
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
  • অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
  • অন্যান্য যোগ্যতা: শিল্প প্রবণতা বিশ্লেষণ ও করপোরেট ব্যবসায় দক্ষতা
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
  • বয়সসীমা: উল্লেখ নেই
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক প্রতিষ্ঠানের নির্ধারিত ওয়েবসাইট/জব পোর্টালে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *