প্রধান খবর

ট্রেনের অগ্রিম টিকিট: আজ মিলবে ২৬ মে’র যাত্রার টিকিট

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা ধরে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থায় পাঁচ দিনের ট্রেনের টিকিট আগেই বিক্রি করা হচ্ছে। এর অংশ হিসেবে আজ বিক্রি হচ্ছে ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট, যা শতভাগ অনলাইনে পাওয়া যাবে।

শনিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, ২৩, ২৪ ও ২৫ মে’র টিকিট যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মে বিক্রি করা হয়েছে। শেষ দিন ২৭ মে’র টিকিট বিক্রি হবে ১৭ মে।

রেলওয়ের নিয়ম অনুযায়ী, একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রার ক্ষেত্রে একবারই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *