বিয়ের দাওয়াতে গিয়ে  যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোরে রামগড় উপজেলার বল্টুরাম ও মুসলিমপাড়া এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক (২৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে রামগড়ে আসেন এবং বৃহস্পতিবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরদিন মূল বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রামগড় থানা জানায়, গ্রেপ্তার তিনজনই দুইটি পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তাদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *