প্রধান খবর

ভোলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সঞ্চালন লাইনের জরুরি মেরামত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে আজ শনিবার (৪ এপ্রিল) ভোলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত থাকবে। শুক্রবার রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলা অফিস থেকে পাঠানো এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিশে জানানো হয়, ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় ও নবীপুর এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি মেরামতকাজ সম্পন্ন করার জন্য এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং প্রয়োজনীয় কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *