প্রধান খবর

বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন?

বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন কি না এ বিষয়ে ধর্মীয় বিধান নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। ইসলামি শরিয়ত অনুযায়ী, যদি বিয়ের আকদ সম্পন্ন হয়ে থাকে, তবে বর-কনে স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হবেন।

এই ক্ষেত্রে বিয়ের সরকারি নিবন্ধন বা কনেকে আনুষ্ঠানিকভাবে স্বামীর বাড়িতে না নেওয়া হলেও তারা একসঙ্গে ওমরাহ বা অন্য কোনো সফরে যেতে পারবেন। অর্থাৎ আকদ সম্পন্ন হওয়াই মূল শর্ত হিসেবে বিবেচিত।

তবে যদি শুধু বাগদান বা আংটি পরানোর মধ্যেই সম্পর্ক সীমাবদ্ধ থাকে এবং আকদ সম্পন্ন না হয়, তাহলে তারা পরস্পরের জন্য গায়রে মাহরাম হিসেবে গণ্য হবেন। সে ক্ষেত্রে একসঙ্গে সফরে যাওয়া বা ওমরাহ পালন করা শরিয়তসম্মত নয়।

ইসলামে বিয়ের আকদের জন্য দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব ও কবুল সম্পন্ন হওয়া অপরিহার্য। এই প্রক্রিয়া সম্পন্ন হলেই বিয়ে শুদ্ধ বলে গণ্য হয়, খুতবা পাঠ করা বাধ্যতামূলক না হলেও তা সুন্নত হিসেবে বিবেচিত।

এছাড়া ওমরাহ বা হজের সময় ইহরাম অবস্থায় স্বামী-স্ত্রীর মিলন নিষিদ্ধ। তবে ইহরাম থেকে মুক্ত হওয়ার পর এ ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *