প্রধান খবর

র‍্যাবের সাঁড়াশি অভিযানে তিন মাসে গ্রেপ্তার ৩,৪৭৩ জন মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) চলতি বছরের প্রথম তিন মাসে দেশজুড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে বড় সাফল্য অর্জন করেছে। র‍্যাবের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত খুন, ধর্ষণ, অবৈধ অস্ত্র, মাদক চোরাচালান ও জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩,৪৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে সর্বাধিক গ্রেপ্তার

গোয়েন্দা সূত্র জানায়, গত তিন মাসে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মাদকসংক্রান্ত অপরাধে। র‍্যাবের হাতে ধরা পড়েছে—

  • ১,১১৫ জন মাদক কারবারি
  • ১৪,৪০,৯৬২ পিস ইয়াবা
  • ৫,২৬৬ কেজি গাঁজা
  • ২৪ কেজির বেশি হেরোইন এ ছাড়া বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ ও ফেনসিডিল জব্দ করা হয়েছে।

অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে জোরদার অভিযান

অবৈধ অস্ত্র উদ্ধার ও নাশকতা রোধেও র‍্যাব সক্রিয় ভূমিকা রেখেছে। এই সময়ে:

  • ৩৩১টি অস্ত্র উদ্ধার
  • ১০৪ জন অস্ত্রধারী গ্রেপ্তার

গত ৯ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বড় অভিযানে ২২ জন সশস্ত্র সন্ত্রাসী গ্রেপ্তার এবং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও তাজা গোলাবারুদ উদ্ধার করা হয় যা এ ত্রৈমাসিকের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

র‍্যাবের তথ্য বলছে, বছরের শুরু থেকেই অপরাধ দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *