হাইওয়ের পাশে আর যত্রতত্র বাসের টিকিট কাউন্টার রাখা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার সচিবালয়ে এক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, হাইওয়ে পুলিশকে আরও তৎপর করা হবে যাতে মহাসড়কে কোনো অবস্থাতেই অস্থায়ী বাজার বসতে না পারে। তিনি জানান, “গতবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ঈদের আগে তিন দিন এবং ঈদের পরে তিন দিন ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান রাস্তায় চলবে না। কিন্তু বাস্তবে দেখা গেছে, ট্রাকগুলো এসেছে, নিয়ন্ত্রণ করা যায়নি।”
তিনি আরও বলেন, এবার পরিস্থিতি ভিন্ন হবে। হাইওয়েতে শৃঙ্খলা ফেরাতে কঠোর নজরদারি ও নিয়ম বাস্তবায়নে জোর দেওয়া হবে।

