প্রধান খবর

আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল, সমাবেশ বা সভাসহ যেকোনো কর্মসূচি আয়োজন বেআইনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাঁদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান।

জাহেদ উর রহমান বলেন, সরকার কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক বলপ্রয়োগ করতে হবে। প্রয়োজনের চেয়ে বেশি বলপ্রয়োগের পুনরাবৃত্তি সরকার চায় না বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *