প্রধান খবর

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের পর্দা নামতেই কোয়ার্টার ফাইনালের লাইন আপ এখন চূড়ান্ত। এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মহারণ। লিগ পর্বে ছন্দ খুঁজে পেতে হিমশিম খাওয়া লস ব্লাঙ্কোসকে শেষ ষোলোয় উঠতে পাড়ি দিতে হয়েছে প্লে-অফের কঠিন পথ। তবে সেখানে গিয়ে তারা অনায়াসেই ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে।

শেষ আটে অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে পিএসজি-লিভারপুলের লড়াইও। আগের রাউন্ডে চেলসির জালে আট গোল দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে পিএসজি। গত মৌসুমেও শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্রথম লেগে অপ্রত্যাশিতভাবে অ্যাওয়ে ম্যাচে ১-০ জিতেছিল লিভারপুল, তবে এই লড়াই মূলত পিএসজির সামর্থ্যকে নতুন করে বিশ্বের সামনে তুলে ধরে। লুইস এনরিকের দল শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে পরবর্তী পর্বে উঠেছে এবং সেখান থেকে পরে শিরোপাও জিতে নেয়।

অন্যদিকে, বার্সেলোনা ও অ্যাটলোটকো মাদ্রিদের অল-স্প্যানিশ লড়াইটিও হতে যাচ্ছে এই রাউন্ডের অন্যতম আকর্ষণীয় দ্বৈরথ।

কোয়ার্টের ম্যাচগুলো দুই লেগে হবে, প্রতিটি দল হোম এবং অ্যাওয়েতে একটি করে ম্যাচ খেলবে। দুই লেগ মিলিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে সেমিফাইনালে। প্রথম লেগের ম্যাচ গড়াবে এপ্রিলের ৭ এবং ৮ তারিখ, দ্বিতীয় লেগের ম্যাচগুলো হবে ১৪ এবং ১৫ তারিখ। ম্যাচ বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে।

দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ
পিএসজি-লিভারপুল
রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ
বার্সেলোনা- অ্যাটলোটকো মাদ্রিদ
স্পোর্টিং সিপি-আর্সেনাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *