শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টায় বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা সেখানে উপস্থিত হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। সকালে লন্ডন থেকে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।

গত ১ অক্টোবর রাতে ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। মস্তিষ্কে রক্তক্ষরণের পর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান। ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

১৯৮৯ সালে সাংবাদিকতা শুরু করেন তৌফিক ইমরোজ খালিদী। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস, দ্য ডেইলি স্টার ও দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *