সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনাড়ম্বর পরিবেশে সম্পন্ন হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক সফিক, আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আবুল হাছান। শুরুতে দোয়া পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কুদ্দুসুর রহমান।
সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম, জিয়া পরিষদের সভাপতি মো. কারুজ্জামান মোল্লা জিন্টু, যুবদলের সভাপতি মো. মিনহাজ উদ্দিন এবং এনএসডব্লিউ বিএনপির সভাপতি মো. ইরফান খান দলীয় ঐক্য, প্রবাসীদের ভূমিকা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল ওয়াহাব, সহ-সভাপতি আজাত কামরুল ইসলাম, শাহীন আরিফ, মো. কামরুল ইসলাম, মো. বাবুল আহমেদ, মাসুদুর রহমান, তাসলিমা করির, প্রচার সম্পাদক লিন্টাস পেরেরা ও অষিত গুমেজ। পাশাপাশি ছিলেন সাবেক জিয়া পরিষদের সভাপতি এম কাইয়ুম, সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু এবং যুবদলের সাধারণ সম্পাদক রাজ হোসেন রাজুসহ সিডনির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

