ঢাকা-১৭ আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রমের সুবিধার্থে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে ওই আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাই নির্বাচিত প্রধানমন্ত্রীর সংসদীয় আসনের জনগণের সুবিধার্থে আব্দুর রহমান সানীকে প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

