প্রধান খবর

ইসরায়েলে ফ্লাইদুবাইয়ের সব ফ্লাইট সাময়িক স্থগিত

ইসরায়েলের সঙ্গে সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দুবাইভিত্তিক এয়ারলাইন ফ্লাইদুবাই। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে ইসরায়েলগামী একটি যাত্রীবাহী উড়োজাহাজে পাইলটকে সহ-পাইলট ছুরিকাঘাত করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার পর উড়োজাহাজটি সৌদি আরবে জরুরি অবতরণ করে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে আসা সব ফ্লাইট বন্ধ থাকবে বলে জানিয়েছে ফ্লাইদুবাই।

এয়ারলাইনটির মুখপাত্র বলেন, যাত্রী, কর্মী ও কার্যক্রমের নিরাপত্তা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময় দিতেই সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

ফ্লাইদুবাই যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা ও বিকল্প ব্যবস্থা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে এয়ারলাইনটি। দুবাই-তেল আবিব রুটে প্রতিদিন দুই দিক মিলিয়ে প্রায় ১০টি ফ্লাইট পরিচালনা করে ফ্লাইদুবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *