রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত শুক্রবার রাজধানীর গুলশানে আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিলের চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
ডিএমপি জানায়, গুলশানের ওই মিছিলের ঘটনায় গত ১২ সেপ্টেম্বর ৪০ জন এবং ১৩ সেপ্টেম্বর আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ৭২ জনে।

