প্রধান খবর

জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নতুন সিদ্ধান্ত বিপিসির

দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বৃহস্পতিবার বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে পৌঁছাচ্ছে। পাশাপাশি প্রধান স্থাপনা থেকে সারাদেশের বিভিন্ন ডিপোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি তেল পাঠানো হচ্ছে।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এবং বিপিসির নির্দেশনা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা সচল রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। এর অংশ হিসেবে সরকারি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখা হবে এবং সেখান থেকে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *