প্রধান খবর

এক দিনের ছুটিতেই সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের অবকাশ

আগস্টের শুরুতেই সরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হচ্ছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) সরকারি অফিস খোলা থাকলেও এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে দীর্ঘ বিরতির সুযোগ মিলবে।

এ ক্ষেত্রে ৫ আগস্টের সাধারণ ছুটি, ৬ আগস্টের নৈমিত্তিক ছুটি এবং ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

এ দীর্ঘ ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানো, ব্যক্তিগত ভ্রমণ কিংবা দীর্ঘদিনের অসমাপ্ত ব্যক্তিগত কাজ সম্পন্ন করার পরিকল্পনা করতে পারবেন। আগস্টের শুরুতেই এ ছুটির সুযোগ সরকারি কর্মচারীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *