রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৫৭ জন, মতিঝিলে ৫৬ জন, তেজগাঁওয়ে ৬২ জন, মিরপুরে ১২৬ জন, গুলশানে ৩৪ জন, উত্তরায় ৪৭ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কফ সিরাপ এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অভিযোগে তাদের আটক করা হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

