প্রধান খবর

বিশ্বকাপের টিকিট বাজারে বড় ধস

শেষ ষোলোর ম্যাচ শুরুর আগেই ফুটবল বিশ্বকাপের টিকিট বাজারে বড় ধস নেমেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচের টিকিটের দাম কয়েক দিনের ব্যবধানে ৩০ শতাংশেরও বেশি কমে গেছে যা টিকিট বাজারে বিরল ঘটনা।

টিকিট মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকমের তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ১ জুন প্রায় ৪ হাজার ডলারে পৌঁছেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা নেমে আসে ১ হাজার ৫৪৯ ডলারে। এরপর বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলে যুক্তরাষ্ট্রের ম্যাচের টিকিটের দাম কিছুটা বাড়ে এবং শুক্রবার পর্যন্ত তা দাঁড়ায় ২ হাজার ৮৩৬ ডলারে।

তবে সেই ঊর্ধ্বগতি স্থায়ী হয়নি। শনিবার বিকেলে টিকিটের দাম আবার নেমে আসে ১ হাজার ৪২৩ ডলারে যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। সন্ধ্যায় সামান্য বেড়ে তা ১ হাজার ৬৩৫ ডলারে পৌঁছায়। দাম কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ এখনো দ্বিতীয় সর্বোচ্চ মূল্যমানের টিকিটের তালিকায় রয়েছে।

সবচেয়ে বেশি দাম রয়েছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচের টিকিটে, যেখানে সর্বনিম্ন মূল্য ৩ হাজার ৫৭৪ ডলার। টিকিট বাজারে এই অস্থিরতা বিশ্বকাপের শেষ ষোলো পর্বকে ঘিরে দর্শকদের আগ্রহ ও চাহিদার ওঠানামার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *