সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকা আত্মসাত ও জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান থাকাকালে ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামে একটি দুর্বল ও নামসর্বস্ব প্রতিষ্ঠানের ঋণসীমা অবৈধভাবে ১০০ কোটি টাকা থেকে…

Read More

সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (১০ আগস্ট) পৃথক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় ক্ষতির সময়ে বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়…

Read More

‘মারামারির ছবি দেখালে টিভি চ্যানেল চিরতরে বন্ধ’: কাদের-আরাফাতের অডিও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষ বা মারামারির দৃশ্য প্রচার করলে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকির এক চাঞ্চল্যকর ফোনালাপ উন্মোচিত হয়েছে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের মধ্যবর্তী সেই ফোনালাপের অডিও রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে দাখিল করেছে প্রসিকিউশন। সোমবার (১০…

Read More

৩৮২ পরীক্ষার্থীর সবাই পেলেন জিপিএ-৫

এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে নরসিংদীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস’। চলতি ২০২৬ সালের পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ৩৮২ জন শিক্ষার্থীর সবাই শতভাগ পাস করার পাশাপাশি সর্বোচ্চ গ্রেড ‘জিপিএ-৫’ অর্জন করার গৌরব অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে…

Read More

৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এক চরম বিপর্যয়ের চিত্র সামনে এসেছে। দেশের মোট ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। শূন্য পাসের তালিকার শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, যার অধীন সর্বোচ্চ ২২৬টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে। এছাড়া দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের শতভাগ…

Read More

সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু: ১৩ জনের বাড়িই নওগাঁয়

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (৯ আগস্ট) দুপুরে রিয়াদের মুসা সানাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কারখানার ভেতরে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে ও ধোঁয়ায় শ্বাসরোধে তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। বাকি তিনজনের…

Read More

‘আমি মনেপ্রাণে সবসময়ই ইসলামের সপক্ষে’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী নাজিরহাট বাবুনগর আল জামেয়াতুল উলুম মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করেছেন। গত রোববার বিকেলে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই নেতা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং প্রবীণ এই আলেম প্রবাস থেকে ফিরে সরকারের সার্বিক দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রীকে দোয়া ও…

Read More

‘আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’- রিয়াদে অগ্নিকাণ্ডে শেষ ভয়েস মেসেজে মোহন

‘মা, দুইটা কথা কমু, আমি আর কথা কমু না। আগুন লেগে পুড়ে যাচ্ছি মা, মরে যাচ্ছি’— সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুন লাগার পর মাকে পাঠানো শেষ ভয়াবহ ভয়েস মেসেজে এভাবেই নিজের মৃত্যুর বার্তা দিয়ে গেছেন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালি গ্রামের প্রবাস ফেরত যুবক মোহন প্রামাণিক। অগ্নিকাণ্ডের পর থেকে এই আকুল কণ্ঠস্বর কেবল তাঁর মা…

Read More

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাওলানা আবুল কালাম আযাদ আপিল করেছেন। সোমবার (১০ আগস্ট) আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে। পলাতক অবস্থায় ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরের বিভিন্ন এলাকায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছিল। মানবতাবিরোধী…

Read More

এসএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড ‘জিপিএ-৫’ অর্জন করেছে। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, মেধা তালিকার শীর্ষে অবস্থান করে এবারও ছাত্রদের চেয়ে তুলনামূলক ভালো ফল করেছে ছাত্রীরা। জিপিএ-৫ পাওয়া সর্বমোট শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৬৩ হাজার ৮৯৬ জন এবং ছাত্রের সংখ্যা ৫২ হাজার ৭৮০ জন। সোমবার…

Read More