আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি রাখা যায় না। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণেই এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা…

