দীর্ঘ আইনি লড়াই শেষে সমঝোতায় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
বিচ্ছেদের পর দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটিয়ে আদালতের বাইরে সমঝোতায় পৌঁছেছেন হলিউডের সাবেক তারকা দম্পতি ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ফ্রান্সে যৌথভাবে কেনা ওয়াইনারি ‘শ্যাটো মিরাভাল’-এর মালিকানা ও শেয়ার বিক্রিকে কেন্দ্র করে চলা বহুল আলোচিত এই বিরোধের নিষ্পত্তি করেছেন তাঁরা। দুই তারকার প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে চুক্তির শর্তাবলি কিংবা…

