বিহারে হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে নিহত ১
ভারতের বিহার রাজ্যে বন্যা দুর্গতদের মাঝে আকাশপথে ত্রাণ বিতরণের সময় এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটেছে। বন্যাকবলিত সারান জেলায় বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের ভারী প্যাকেট মাথায় লেগে ৫৮ বছর বয়সী অনিল কুমার সিং নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটে সারান জেলার পরশুরামপুর গ্রাম সংলগ্ন একটি ত্রাণকেন্দ্রের কাছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে,…

