বিমান হামলায় বাবাকে হারিয়েও ফিলিস্তিনের বোর্ড পরীক্ষায় দেশসেরা গাজার অদম্য সাবা
জীবনের প্রতিটি পদক্ষেপে ধ্বংসস্তূপ, প্রিয়জনকে হারানোর মর্মান্তিক শোক এবং বারবার বাস্তুচ্যুতির মুখোমুখি হয়েও অদম্য মানসিকতার পরিচয় দিয়েছেন গাজার ১৮ বছর বয়সী তরুণী সাবা রাবাহ। চূড়ান্ত পরীক্ষার মাত্র কয়েক দিন আগে তাঁর অস্থায়ী বাসস্থানের পাশের বাড়িতেই তীব্র বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রাণ বাঁচাতে সবকিছু ফেলে পরিবার নিয়ে আবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয় তাঁকে। তবে…

