শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ
ফেসবুক একাউন্টে প্রকাশিত একটি নিজস্ব লাইভ ভিডিও অনুমতি ছাড়া ডাউনলোড করে প্রচার এবং পরবর্তীতে মূল সৃষ্টিকর্তাকেই ‘মিথ্যা’ কপিরাইট ক্লেইম দেওয়ার অভিযোগে চ্যানেল আইয়ের প্রকাশক শাইখ সিরাজকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পটুয়াখালীর বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিক জি এম মশিউর রহমান মিলনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন ডাকযোগে এই নোটিশ পাঠান। নোটিশের বিবরণ থেকে জানা…

