কক্সবাজারে মেরিন ড্রাইভে ‘টুপটুপ’ রিসোর্টে ভয়াবহ আগুন : নিহত ৪
পর্যটন শহর কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের জনপ্রিয় মেরিন ড্রাইভ সড়কের পাশে অবস্থিত ‘টুপটুপ রিসোর্ট’ নামক প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।…

