সাজেকে গোলাগুলিতে গুলিবিদ্ধ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী
রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে গোলাগুলিতে কছমিতা ত্রিপুরা (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তার হাত থেকে গুলি বের করা হয়। আহত কছমিতা মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক…

