সিডনিতে এক্সএআইইউবিয়ান অস্ট্রেলিয়ার বার্ষিক বনভোজন ২০২৬-এর প্রস্তুতি সভা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘এক্সএআইইউবিয়ান অস্ট্রেলিয়া’-এর উদ্যোগে বহুল প্রতীক্ষিত ‘বার্ষিক বনভোজন ২০২৬’ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। পিকনিকের সামগ্রিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে একটি বিশেষ রূপরেখা তৈরির লক্ষ্যে আগামী ২২ আগস্ট শনিবার এক প্রস্তুতি ও মতবিনিময় সভার আহ্বান করেছে সংগঠনটি। সিডনির ডেনহাম কোর্টে অবস্থিত মনোরম উইলোডেল পার্কে (Willowdale Park, Denham Court, NSW…

