প্রধান খবর

ইমরান খানের বোন আলিমা খান গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে লাহোরের বাসা থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাব শাখার এক মুখপাত্র বিষয়টি জানিয়েছেন। লাহোরের জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলিমা খানকে গ্রেপ্তারের পর ৩০ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে প্রশাসন দাবি করেছে, জনসমাগমস্থলে তার উপস্থিতি জননিরাপত্তার…

Read More

৯ মাস পর কারাবন্দি ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ

দীর্ঘ প্রায় নয় মাস পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে গিয়ে সাক্ষাৎ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চের স্পষ্ট নির্দেশনার পর অবশেষে এই সাপ্তাহিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আদালতের নির্দেশে অনুষ্ঠিত এই বৈঠকে ইমরান খানের বোন ও স্ত্রী তাঁর সঙ্গে পৃথকভাবে দেখা করেন।…

Read More

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন : সত্যতা জানাল সেনাবাহিনী

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাগারে মৃত্যু নিয়ে দেশজুড়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এই খবর প্রকাশের পর থেকেই সমগ্র পাকিস্তানে চরম আতঙ্ক ও তীব্র রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। তবে সার্বিক পরিস্থিতির মুখে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে নিশ্চিত করেছে…

Read More

আন্তর্জাতিক গণমাধ্যমের ওপর পাকিস্তানের কঠোর বিধিনিষেধ

পাকিস্তানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের স্বাধীন সংবাদ সংগ্রহের ওপর এক নতুন ও নজিরবিহীন বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, রাজধানী ইসলামাবাদ, করাচি এবং লাহোর-এই তিনটি প্রধান শহর ছাড়া পাকিস্তানের অন্য যেকোনো অঞ্চলে সংবাদ সংগ্রহের কাজে যেতে হলে আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আগাম সরকারি অনুমতি (এনওসি) নিতে হবে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি…

Read More