সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ২৪ কারখানা বন্ধ ও ১০টিতে কর্মবিরতি
ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। বুধবার (২৫ নভেম্বর) সকালে কয়েকটি কারখানার শ্রমিক হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ শ্রমিকদের সরিয়ে দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা স্থানীয় একেএইচ স্টিজ কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করেন। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।…

