ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু , হাসপাতালে ভর্তি ১,৬৭৪
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন ১ হাজার ৬৭৪ জন রোগী। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো…

