প্রধান খবর

ফের চার দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত…

Read More

সাবেক এমপি গাজী নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মামলায় চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটনে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের চার দিন এবং তাঁর প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম আসামিদের নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড আদেশ প্রদান করেন।…

Read More

আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী গ্রেপ্তার

রাজধানী শেরেবাংলা নগর থানার একটি আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম এবং তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। পুলিশ সূত্র জানায়, রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয়…

Read More

দল থেকে বহিষ্কৃত হলেও গাজী নজরুলের নিজেকে ‘জামায়াতের এমপি’ দাবি!

নৈতিক স্খলনের অভিযোগ এনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ২২ জুলাই বিকেলে তাঁকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হলেও তিনি নিজেকে এখনো জামায়াতের এমপি বলেই মনে করছেন। সম্প্রতি এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ৭৫ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক বলেন, নথিপত্রে ও খাতাকলমে তাঁর জামায়াত সদস্যপদ…

Read More

সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আমন্ত্রণ পাননি বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল

সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আমন্ত্রণ পাননি বহিষ্কৃত দলীয় নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি ১০ সদস্যবিশিষ্ট উক্ত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য হওয়া সত্ত্বেও তাঁকে এই বৈঠকে ডাকা হয়নি। মঙ্গলবার সংসদীয় কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এই সূচনা বৈঠকটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও আনুষ্ঠানিক…

Read More

গাজী নজরুলের এমপি পদ খারিজের চূড়ান্ত প্রক্রিয়ায় সংসদ সচিবালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত ও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে চূড়ান্ত পদক্ষে প নিতে যাচ্ছে সংসদ সচিবালয়। তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে নাকি বাতিল হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে শিগগিরই নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি পাঠাবে জাতীয় সংসদ। সম্প্রতি জামায়াতে ইসলামীর…

Read More

নৈতিক স্খলন ও হত্যাচেষ্টা মামলায় বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুল গ্রেপ্তার

বিতর্কিত ভিডিও প্রকাশ ও এর জের ধরে হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামী থেকে সদ্য বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নিজেদের হেফাজতে নেয়। ডিবি প্রধান শফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ…

Read More

সাতক্ষীরা-৪ আসনে নতুন রাজনৈতিক সমীকরণ

সাতক্ষীরা-৪ আসনকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিতর্কের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর পর থেকেই সম্ভাব্য উপনির্বাচন এবং আসনটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে গাজী নজরুল ইসলাম প্রায় ২১ হাজার ভোটের…

Read More

এমপি গাজী নজরুলের নতুন ভিডিও ভাইরাল, সঙ্গে থাকা নারীকে ঘিরে জল্পনা

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে এক নারীর সঙ্গে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা নারী তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার কিনা, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বৃহস্পতিবার…

Read More

এমপি গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং গোপন ভিডিও ফাঁসের সন্দেহে সাবেক ব্যক্তিগত চালককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তারকৃত এক আসামিকে আদালত, কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত ডিবির তদন্ত কর্মকর্তার…

Read More