গাজায় অঙ্গহানির শিকার ১১৩৪ শিশুর উন্নত চিকিৎসায় ইসরায়েলি বাধা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় অঙ্গহানির শিকার হওয়া ১ হাজার ১৩৪ শিশুর জীবন মারাত্মক সংকটের মুখে পড়েছে। প্রয়োজনীয় চিকিৎসা, বিদেশভ্রমণ ও সীমান্ত পারাপারে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে এসব শিশু প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও পুনর্বাসন থেকে বঞ্চিত হচ্ছে বলে জোরালো অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, চলমান…

