মহাষ্টমী ও কুমারী পূজা আজ
সনাতন ধর্মাবলম্বীদের পরম আনন্দময় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত হচ্ছে। আজ সোমবার সকালে উৎসবের প্রধান আকর্ষণে চণ্ডীপাঠ, অঞ্জলি ও নানা বর্ণাঢ্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহামায়া দেবী দুর্গার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন হাজারো ভক্ত। ঢাকা ও সারাদেশের পূজামণ্ডপগুলোতে সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে। মহাষ্টমীর পূজার অন্যতম মূল আকর্ষণ হলো কুমারী পূজা। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী, ১ থেকে…

