স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালিয়েছে ইরান: ওয়াশিংটন পোস্ট
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মার্কিন বাহিনীর ওপর পাল্টা আক্রমণে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ব্যবহার করেছে ইরান। সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, স্টারলিংকের অননুমোদিত দুটি ব্যবহারের বিষয় জানতে পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। অভ্যন্তরীণ আলোচনার…

