“ফিলিস্তিনি শিশুদের রক্তের দায় নেতানিয়াহুর”: আমেরিকান কংগ্রেসম্যান
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে ফিলিস্তিনি শিশুদের রক্তের দায় থাকার গুরুতর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য (কংগ্রেসম্যান) রো খান্না। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীদের মাত্রাতিরিক্ত সহিংসতা এবং এক মার্কিন আলোকচিত্র সাংবাদিকের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক ও আর্থিক সাহায্য অবিলম্বে…

