ইয়েমেনে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি সৌদি আরবের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের অগ্রযাত্রা রুখতে এবং লোহিত সাগরের কৌশলগত নৌপথের নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠায় দেশটিতে ব্যাপকভিত্তিক সামরিক অভিযান চালানোর সুদূরপ্রসারী প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, ইয়েমেনের একাধিক ফ্রন্টে স্থল ও বিমানপথে একযোগে এই অভিযান পরিচালিত হতে পারে। রিয়াদের তত্ত্বাবধানে থাকা ইয়েমেনি স্থলবাহিনী মূল অভিযানে নেতৃত্ব দেবে, যা সৌদি বিমান হামলার সরাসরি সহায়তায় নিয়ন্ত্রিত…

