সিডনির ইনগেলবার্নে বাংলা গান, বিনামূল্যে খাবার ও শিশুদের নানা আয়োজন নিয়ে জমজমাট অনুষ্ঠান
প্রবাসে নিজস্ব সংস্কৃতি ও পারস্পরিক বন্ধন উদযাপনে অস্ট্রেলিয়ার সিডনির ইনগেলবার্নে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ কমিউনিটি ইভেন্ট। আগামী ৭ নভেম্বর (শনিবার) সিডনির ইনগেলবার্নে অবস্থিত ‘গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে’ জিএন ক্লাবের উদ্যোগে এই আনন্দঘন সামাজিক মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকছে মনোজ্ঞ বাংলা গান, সাংস্কৃতিক বিনোদন, ঐতিহ্যবাহী খাবার এবং শিশুদের চিত্রাঙ্কনসহ নানা আকর্ষণীয় প্রতিযোগিতা। আয়োজক সূত্র…

