দিনাজপুরে ঘরের ভেতর থেকে মা ও দুই শিশুর লাশ উদ্ধার
দিনাজপুরের চিরিরবন্দরে একটি বসতঘর থেকে একই পরিবারের মা ও তার দুই শিশুসন্তানের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনার কথা জানায় পুলিশ। উদ্ধার হওয়া মৃত ব্যক্তিরা হলেন স্বর্ণা আক্তার (২৪) এবং তার দুই অবোধ শিশু সন্তান-চার বছর বয়সী সাফায়াত হোসেন ও এক বছরের শিশুকন্যা রাইফা…

