প্রধান খবর

ভারতের রাজস্থানে বাসে আগুন, এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ৭

ভারতের রাজস্থানে বাসে আগুন লাগার ঘটনায় অন্তত সাতজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি স্লিপার বাসের সঙ্গে ট্রেইলারের সংঘর্ষের পর উভয় যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ায় বহু যাত্রী প্রাণ বাঁচাতে হিমশিম খেয়ে পড়েন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাত প্রায় আড়াইটার দিকে রাজস্থানের…

Read More

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৪

ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লাগার পর এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও দমকল সূত্রে জানা যায়, মুজাফ্ফরপুরের প্রসাদ হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত আইসিইউতে ভোর…

Read More

পশ্চিমবঙ্গে ধর্মীয় ভাতা বন্ধের সিদ্ধান্ত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য চালু থাকা সরকারি ভাতা আগামী জুন মাস থেকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ধর্মভিত্তিক আর্থিক সহায়তা বন্ধের পাশাপাশি বিদ্যমান অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) তালিকাও বাতিলের সিদ্ধান্ত…

Read More

বিহারে ভয়াবহ ত্রিমুখী দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের বিহার রাজ্যে এক মর্মান্তিক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ন্যাশনাল হাইওয়ে-৩১-এর কাটিহার জেলার কোঢা ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে NDTV। পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে এই সংঘর্ষ হয়।…

Read More