প্রধান খবর

আজ রাজধানীর যেসব এলাকায় বন্ধ মার্কেট

নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার আগে রাজধানীর কোন কোন এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ রয়েছে, তা জানা না থাকলে ভোগান্তিতে পড়তে হয় অনেককেই। তাই সোমবার (২৭ এপ্রিল) ঢাকার বিভিন্ন এলাকায় নির্ধারিত সাপ্তাহিক বন্ধের কারণে বেশ কিছু মার্কেট ও বাণিজ্যিক কেন্দ্র বন্ধ থাকবে।

আজ যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০ থেকে মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, নাখালপাড়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের কিছু অংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুর ও যাত্রাবাড়ীর আংশিক এলাকা, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

এছাড়া নির্দিষ্ট কিছু শপিং কমপ্লেক্স ও বাজারও আজ বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

সাপ্তাহিক ছুটির এই তালিকা বিবেচনায় রেখে বাইরে বের হলে সময় ও ভোগান্তি দুটিই এড়ানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *