জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদের দলে স্বাগত জানানো হয়। মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাদের নাম ঘোষণা করেন এবং ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার ব্যক্তিগত সুযোগ-সুবিধা উপেক্ষা করে জনগণের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নুরুজ্জামান কাফি ও মহিউদ্দিন রনিকে তিনি জুলাই আন্দোলনের পরিচিত মুখ হিসেবে উল্লেখ করেন এবং তাদের ত্যাগের কথা স্মরণ করেন। তার ভাষ্য অনুযায়ী, তরুণদের এই যোগদান এনসিপির জন্য নতুন উদ্দীপনা তৈরি করবে।
শেরে বাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল দেশের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যুক্ত হয়েছেন এবং দেশে ফিরেই দলের কার্যক্রমে সক্রিয় হবেন।

