উত্তরা এলাকায় একটি বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জনকে আটক করেছে পুলিশ। উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি রেস্টুরেন্ট ও বারে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবৈধভাবে কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় উপস্থিত ব্যক্তিদের পরিচয় ও অনুমতিপত্র যাচাই করা হয়। যাদের বৈধ অনুমতি বা প্রয়োজনীয় কাগজপত্র ছিল, তাদের ঘটনাস্থল থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদের আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অবৈধ বার, মাদক ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।পুলিশ আরও জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

