প্রধান খবর

কিউইদের আড়াইশোর আগে আটকাল টিম টাইগার্স

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরেছিল বাংলাদেশি বোলাররা। ইনিংসজুড়ে শরিফুল ও তাসকিনদের নিয়ন্ত্রিত বোলিং থাকলেও হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফটের ফিফটিতে লড়াকু পূঁজি পেয়েছে সফরকারী দল। বাংলাদেশের সামনে ২৪৮ রানের লক্ষ্য দাঁড় করেছে কিউই বাহিনী।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ গড়ে তারা।

দেখেশুনে ইনিংস শুরু করেন দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। বাংলাদেশ প্রথম সাফল্য পায় সপ্তম ওভারে। দলীয় ২১ রানে কেলিকে ফেরান শরিফুল ইসলাম। ২৩ বলে ৭ রান করেন। দ্বিতীয় উইকেটে নিকোলস ও উইল ইয়াং মিলে যোগ করেন ৭৩ রান।

২১.১ ওভারে দলীয় ৯৪ রানে ইয়াংকে ফেরান রিশাদ হোসেন। তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে ইয়াং আউট হন ৪২ বলে ৩০ রান করে। ছিল দুটি চারের মার। ২৬.৩ ওভারে ১২৭ রানে তৃতীয় সাফল্যের দেখা পায় বাংলাদেশ। ১৫ বলে ১৪ রান করা টম লাথামকে ফেরান মেহেদী হাসান মিরাজ।

পরের ওভারে হেনরি নিকোলসকে থামান রিশাদ হোসেন। কিউই ওপেনার ৯ চারে ৮৩ বলে ৬৮ রান করেন। ১৬৫ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। মোহাম্মদ আব্বাসকে ফেরান শরিফুল। ৩০ বলে ১৪ রান করেন।

১৯২ রানে ষষ্ঠ সাফল্য পায় বাংলাদেশ। জশ ক্লার্কসনকে বোল্ড করেন তাসকিন। ১৬ বলে ৮ রান করেন। দলীয় ডিন ফক্সক্রফটকে থামান নাহিদ রানা। ৮ চারে ৫৮ বলে ৫৯ রান করে বোল্ড হন তিনি। ২৪০ রানে অষ্টম উইকেট হারায় নিউজল্যান্ড। ব্লায়ার টিকনারকে ফেরান তাসকিন। ১০ বলে ৭ রান করেন। পরে নাথান স্মিথ ও জেডিন লেনক্স মিলে ইনিংস শেষ করেন। স্মিথ ২২ বলে ২০ রান ও জেডিন ১ রানে অপরাজিত থাকেন।

টাইগার বোলারদের মধ্যে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *