প্রধান খবর

বিশ্বকাপের টিকিটদাম নিয়ে সমালোচনা

আসন্ন ফুটবল বিশ্বকাপের আকাশছোঁয়া টিকিটমূল্য নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো আবারও তার অবস্থান ব্যাখ্যা করেছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিটদাম নিয়ে ভক্ত–সমর্থকদের ক্ষোভ বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে কিছু দেশের সমর্থকদের ভ্রমণ জটিলতা এবং টিকিটের অতিরিক্ত মূল্য অনেককে হতাশ করেছে। কেউ কেউ এটিকে ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

তবে এসব সমালোচনায় বিচলিত নন ইনফান্তিনো। নতুন বক্তব্যে তিনি জানান, টিকিটমূল্য বাড়ানো আর্থিকভাবে অপরিহার্য ছিল। ফিফার দাবি, টুর্নামেন্ট আয়োজনের ব্যয়, অবকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থার খরচ বিবেচনায় টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।

ফিফা আগে থেকেই তিন ক্যাটাগরির টিকিটমূল্য প্রকাশ করেছিল, যা নিয়ে সমালোচনা থামেনি। ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতির কারণে একই ভেন্যুর ভিন্ন ম্যাচে টিকিটের দাম একেক রকম হবে। এতে অনেক ম্যাচের টিকিট আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। সর্বশেষ ঘোষণায় গ্যালারির সামনের সারির আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১০৫ ডলার বাংলাদেশি মুদ্রায় যা পাঁচ লাখ টাকারও বেশি।

টিকিটমূল্য নিয়ে বিতর্ক চললেও ফিফা তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে এবং ইনফান্তিনোর বক্তব্যে স্পষ্ট যে মূল্য কমানোর কোনো পরিকল্পনা নেই।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *