সিডনিতে বাঙালিয়ানা: ১৮ এপ্রিল বর্ণাঢ্য বৈশাখী উৎসব ও তথাগত সেনগুপ্তের কনসার্ট

সুদূর প্রবাসে বাংলা নববর্ষের আনন্দ ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হতে যাচ্ছে বাঙালির সর্ববৃহৎ সাংস্কৃতিক উৎসব ‘পহেলা বৈশাখ ১৪৩৩’। আগামী ১৮ এপ্রিল, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিডনির গিরামিন হাই স্কুলে (Girraween High School) অনুষ্ঠিত হবে এই বর্ণাঢ্য মিলনমেলা। ‘আরোহণ সিডনি’ (Arohan Sydney)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানটি প্রবাসীদের জন্য এক টুকরো বাংলাদেশ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এবারের আয়োজনের মূল লক্ষ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের চিরন্তন রূপ তুলে ধরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং সিডনিতে বসবাসরত বাঙালিদের নিজেদের শিকড়কে চেনার একটি বড় মাধ্যম। সংগীত, নৃত্য ও ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণে সাজানো হয়েছে পুরো আয়োজনটি।

উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী তথাগত সেনগুপ্ত (Tathagata Sengupta)। তার সুরের মূর্ছনা ও অনবদ্য পরিবেশনায় সিডনির মাটিতে বৈশাখী আমেজ মূর্ত হয়ে উঠবে। দীর্ঘ বিরতির পর এমন প্রাণবন্ত আয়োজনে স্থানীয় বাঙালি কমিউনিটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উৎসবকে আনন্দঘন ও সুশৃঙ্খল করতে সীমিত সংখ্যক আসনের ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজকরা পরিবার ও বন্ধুদের নিয়ে এই উৎসবে শামিল হতে সিডনিবাসীকে উদাত্ত আহ্বান জানিয়েছেন।

নতুন বছর ১৪৩৩-কে বরণ করে নিতে ‘আরোহণ সিডনির’ এই প্রয়াস প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশিষ্ঠজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *