প্রধান খবর

শাহজালাল বিমানবন্দরে অভিযানে উদ্ধার প্রায় ৬০ লাখ টাকার অবৈধ পণ্য

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। মঙ্গলবার পৃথক অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জব্দ হওয়া সিগারেটের বাজারমূল্য ৫৯ লাখ ৮৮ হাজার টাকা এবং মোট পরিমাণ ২ কোটি ৯৯ লাখ ৪০০ শলাকা। দুবাই থেকে আসা সাত যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ হাজার ২৫৩ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।

এর আগে ৫ এপ্রিল ‘এফজেড–৫২৩’ ফ্লাইটে আসা এক যাত্রীর লাগেজ থেকে আরও ২৪৪ কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল। সব মিলিয়ে মোট ১ হাজার ৪৯৭ কার্টন সিগারেট আইনানুগ প্রক্রিয়ার জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *