তামিমকে সভাপতি করে বিসিবির অ্যাডহক কমিটি ঘোষণা

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) দেশের ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তন এনে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে। এ কমিটির সভাপতি করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল-কে।

মঙ্গলবার গৃহীত এ সিদ্ধান্তের মাধ্যমে পূর্ববর্তী কমিটি, যার নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, তা ভেঙে দেওয়া হয়েছে। নতুন কমিটি গঠনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের কার্যক্রম নতুনভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়স ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, আতহার আলি খান, সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই অ্যাডহক কমিটি দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *