রাজধানীর পল্টন এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। রবিবার বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ফাহিম ইকরাম (২২), মো. আরিফ (৩০), মো. আনোয়ার হোসেন (৩৮), হেলাল হোসেন ভূইয়া (৪৭), মো. দেলোয়ার হোসেন (৪৯), মো. ফরিদ (২৬), মো. সানাউল্লাহ খান (৪৮), মো. আফসার উদ্দিন বেপারী (৪৯), মো. চাঁন মিয়া (৪৮), মো. খোকন (৪০), শাহিন আলম (৪৫), মো. উজ্জল মিয়া (৩৮), মো. ফিরোজ পীর ওরফে আকাশ (২৬), মো. জাহিদুর রহমান জাহিদ (৪৩), মো. বিল্লাল হোসেন (১৯), মো. আলম (৪৮), মো. রমজান (২২), মো. আরিফ (২৪), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. সাগর (২৮), মো. ফারুক হোসেন (৪০), মো. জামাল (৩৬), সাকিব (২০) এবং মো. বাবুল বেপারী (৪২)।
অভিযান শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

